মো. তাজুল ইসলাম বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন । এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ছিলেন।

তাজুল ইসলামকে বিআরটিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে ১ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

তাজুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ ব্যাচের সদস্য। তিনি দীর্ঘদিন মাঠ প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে প্রশাসনে মো. তাজুল ইসলামের সুনাম রয়েছে। একইসঙ্গে সহকর্মীদের মাঝে সজ্জন ব্যক্তি হিসেবেও রয়েছে তার সুখ্যাতি। তিনি বিআরটিসি চেয়ারম্যানের দায়িত্বে আসায় সংস্থাটির কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031