র‌্যাব গাজীপুরে বিউটি পার্লারের কাজের আড়ালে জোর করে এক কর্মীকে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীকে (৪০) গ্রেপ্তার করেছে । শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার স্থানীয়রা বাসন থানায় অভিযোগ করেন- আনন্দ বিউটি পার্লারের আড়ালে কর্মীদের দিয়ে অসামাজিক কাজ করাচ্ছেন কাউন্সিলর রোজী । স্থানীয়দের এমন অভিযোগে ওই পার্লার থেকে এক নারী কর্মীকে উদ্ধার করে পুলিশ। পরদিন মঙ্গলবার বাসন থানায় রোজী ও নগরীর গ্রেটওয়াল সিটির মোফাজ্জল হোসেনের বাড়ির কেয়ারটেকার মো. নূরুল হক (৬৫) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চার মাস আগে নারী কাউন্সিলর রোজী চান্দনা চৌরাস্তার রহমান শপিংমলে তার পরিচালিত আনন্দ বিউটি পার্লারে তাকে চাকরি দেন। কিছু দিন পর ওই এলাকার গ্রেটওয়াল সিটিতে নারী কাউন্সিলরের ভাড়া বাসার ফ্ল্যাটে নিয়ে তাকে দিয়ে বিউটি পার্লারের কাজ করানো হয়। পাশাপাশি তাকে কাজের মেয়ের পরিচয় দিয়ে জোরপূর্বক ঘরে বিভিন্ন ধরনের কাজ করানো হতো।

প্রতিবাদ করলে হুমকি দেয়া হতো।

জিএমপির উপ-কমিশনার জাকির হোসেন বলেছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।  রোজীর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। অভিযোগ প্রমাণিত হলে রোজীকে কাউন্সিলর পদ থেকে বহিষ্কারের কথাও জানান তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031