ধুকছে নিউজিল্যান্ড বাংলাদেশের দেয়া লড়াকু ২৭২ রানের টার্গেটের বিপক্ষে খেলতে নেমে দলীয় ৫৩ রানে তিন উইকেট হারিয়ে ।

মার্টিন গাপটিলকে মোস্তাফিজ ফেরানোর পর জোড়া উইকেট নেন মেহেদী হাসান।
ম্যাচে নিজের করা প্রথম ওভারেই হেনরি নিকোলাসকে বোল্ড করেন মেহেদী হাসান। আউট হওয়ার আগে ১৮ বলে ১৩ রান করেন কিউই ওপেনার নিকোলাস। পরের ওভারেই আবার উইকেট পান এই তরুণ তুর্কী। উইল ইয়ংকে ১ রানে সাজঘরে ফেরান এই টাইগার স্পিনার।

এর আগে ব্যক্তিগত ২০ রানে মোস্তাফিজের উইকেটে পরিণত হন মার্টিন গাপটিল। কাটার মাস্টারের বল লেগ সাইডে খেলতে গিয়ে সোজাসুজি উপরে তুলে দেন গাপটিল, সাবধানতার সঙ্গে তালুবন্দি করেন মোস্তাফিজ।
ডেভন কনওয়ে (২০) ও টম ল্যাথাম (০) ক্রিজে রয়েছেন। এই প্রতিবেদনটি করা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031