চিত্রনায়ক আলমগীর ভ্যাকসিন নেয়ার চার দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন । দুই দিন আগে তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীরের করোনা পজিটিভ হবার এ তথ্য নিশ্চিত করেছেন নায়কের সহধর্মীনি বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা।

আজ বিকেল ৩ টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে রুনা জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজেটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন রুনা লায়লা। এর আগে গত ১৪ই এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।

আর ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930