বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ব্যাট করতে নেমেছে। প্রথম দিন শান্তর সেঞ্চুরি এবং তামিম-মুমিনুলের হাফ সেঞ্চুরিতে দিনশেষে ২ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১২৬ রান নিয়ে শান্ত এবং অধিনায়ক মুমিনুল ৬৪ রান নিয়ে দিনশেষ করেন।

বুধবার ম্যাচের শুরুতে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় উইকেটে ঘুরে তামিম-শান্ত জুটিতে ঘুরে দাড়ায় টাইগাররা।
সুরাঙ্গা লাকমালের করা ম্যাচের প্রথম ওভারে দুটি চার মেরে দুর্দান্ত শুরু করেন টাইগার ওপেনার তামিম।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়াতে থাকেন তামিম।
এই দুজন মিলে গড়েন ১৪৬ রানের জুটি। ৯০ রানে তামিম ফিরলেও খেলতে থাকেন শান্ত। মুমিনুলের সঙ্গে জুটি বেধে শান্ত টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে মুমিনুল পূর্ণ করেন ১৪তম ফিফটি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031