‘দ্বিতীয় ঢেউ’ চলছে ভারতে এখন করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ। সেখানে শুধু সংক্রমণই নয়, মৃত্যুর সংখ্যাও হু হু করে বাড়ছে। এর মাঝে অক্সিজেনের তীব্র অভাব ভয়াবহ পরিস্থিতিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে। দেশটির বহু হাসপাতালই অক্সিজেনের অভাবে ধুঁকছে। শুধু রাজধানী দিল্লির একটি হাসপাতালেই অক্সিজেনের অভাবে ২০ জন করোনাক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর ভারতের কাছ থেকে পাকিস্তান সহ প্রতিবেশী অন্যান্য দেশগুলোকে শিক্ষা নিতে বলেছেন।

এক টুইটে হামিদ মীর লেখেনঃ

টুইটারে ‘আমরা শ্বাস নিতে পারছি না’ হ্যাশট্যাগটি ট্রেন্ড করছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ইরান এবং আফগানিস্তানকে অবশ্যই ভারতের করোনাভাইরাস সংকট থেকে শিক্ষা নিতে হবে। সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষা করবেন না। বরং নিজেরাই দয়া করে সাবধানতা অবলম্বন করা শুরু করুন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930