আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির নেতারা নিজেদের দলকে চাঙা রাখতে যখন যা খুশি, তাই বলে যাচ্ছেন। তাদের কাছে এখন কোনো ইস্যু নেই। তাদের রাজনীতি হচ্ছে সরকারবিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা বলে মন্তব্য করেছেন ।

আজ মঙ্গলবার শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের রাজনীতির মূলমন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। ক্ষমতায় গেলে অনেকেই জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেন না। তবে শেরে বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে দিনরাত্রি পরিশ্রম করে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে আরো বলেন, তারা  আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়েছে।

তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031