জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার পর এবার টেস্ট লড়াইয়ে নামছে। দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক দল। যাতে জায়গা পেয়েছে একঝাঁক নতুন মুখ।
জিম্বাবুয়ের ঘোষিত স্কোয়াডে ৫ ক্রিকেটারের টেস্ট অভিষেক হবে। তারা হলেন- মিল্টন শুম্বা, রয় কাইয়া, রিচার্ড এনগারাভা, তানাকা চিভানগা ও লুক জংওয়ে। এদের মধ্যে চিভানগা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও বাকিদের রঙিন পোশাকে জিম্বাবুয়ের হয়ে খেলার অভিজ্ঞতা আছে।
শারীরিক অসুস্থতার কারণে সর্বশেষ সিরিজে অনুপস্থিত থাকলেও এই সিরিজে দলে ফিরেছেন ব্রেন্ডন টেলর। তবে ক্রেইগ আরভিন নেই দলে। ইনজুরিতে পড়া সিকান্দার রাজাও নেই দলে। দল থেকে বাড় পড়েছেন রায়ান বার্ল, ওয়েসলে মেধভেরে, রিচমন্ড মুতুম্বামি ও ব্যান্ড মাভুতা।
টেনন্ডাই চিসোরো টেস্ট দলে ফিরেছেন দীর্ঘ তিন বছর পর।

এর আগে একটি টেস্টই খেলেছেন তিনি, ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
জিম্বাবুয়ে স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভানগা, লুক জংওয়ে, রয় কাইয়া, কেভিন কাসুজা, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভোরে, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ড টিরিপানো।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031