অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ব্যাংক প্রতিষ্ঠার করার বিষয়ে কিছুই জানেন না ।

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘এফবিসিসিআই থেকে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি। কেউ আমার সঙ্গে দেখা করেনি, কোনো আলোচনাও করেনি। এ সম্বন্ধে আমি জানি না। যখন জানব, তখন বলব।’

জানা গেছে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই গত রোববার পর্ষদ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে তারা একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। ব্যাংকের পাশাপাশি বীমা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালও করতে চায় সংগঠনটি। তার আগেই সরকারের উচ্চ মহলে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এফবিসিসিআইয়ের শীর্ষ নেতারা। সেখান থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরই পর্ষদ সভায় তোলা হয়।

গত রোববার পর্ষদ বৈঠকে একটি ব্যাংক প্রতিষ্ঠা করার বিষয়ে সিদ্ধান্ত নেয় এফবিসিসিআই। পাশাপাশি সংগঠনটি বীমা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালও করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলে ৬১টি ব্যাংক রয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031