দুই ওপেনারের পরিণত ব্যাটে দেড়শো পূরণ করলো স্বাগতিকরা। প্রথম সেশনে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ ক্যাচ মিস না করলে দৃশ্যটা অন্যরকম হতো। সুযোগ উপহার পেয়ে ইনিংস বড় করে চলেছেন দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরামান্নে।

দ্বিতীয় জীবন পাওয়া করুণারত্নে সুযোগ কাজে লাগিয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি। ২৮ রানে জীবন পাওয়া লঙ্কান অধিনাক ইতিমধ্যে পূরণ করেছেন টেস্টের ৫ হাজার রানের মাইলফলকও। ১৪৯ বলে ৮১ রানে অপরাজিত রয়েছেন তিনি। লম্বা ইনিংসে ১১টি চার হাঁকিয়েছেন করুণারত্নে। অপরপ্রান্তে যোগ্য সঙ্গ দিয়ে ৬৭ রান নিয়ে লড়ছেন থিরামান্নে। ১৫২ বলের ইনিংসে ৭টি চার হাঁকিয়েছেন তিনি।

এই প্রতিবেদনটি করা পর্যন্ত  শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১৫০।

পাল্লাকেলেতে দ্বিতীয় টেস্টের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা।

টসে হেরে আগে ফিল্ডিং করছে টাইগাররা। প্রথম সেশনে বোলাররা নিয়ন্ত্রিত বল করলেও হতাশ করেছেন ফিল্ডাররা।

শুরুটা দারুণ করেছিলেন আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ। তাসকিনের করা দ্বিতীয় ওভারেই দুটি এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দেন আম্পায়ার। এরপর টাইগার পেসারের হতাশা বাড়ায় নাজমুল হোসেন শান্ত। তাসকিনের করা ২০তম ওভারে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শান্ত ছাড়েন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের ক্যাচ।

এরপর তাসকিনের আরেক ওভারে লাহিরু থিরিমান্নের ক্যাচ মিস করেন মেহেদী হাসান মিরাজ।

প্রথম সেশনে ফিল্ডারদের ব্যর্থতায় কাক্সিক্ষত সাফল্য পায় বোলাররা। কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সমান ৩২ রান নিয়ে অপরাজিত রয়েছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরামান্নে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930