বেশিরভাগ মানুষ ঘরের ভেতরে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা দেশব্যাপী চলমান লকডাউনে । তাছাড়া বন্ধ বেশিরভাগ প্রতিষ্ঠানই। তারপরও ঢাকার বায়ুদূষণের পরিমাণ কিছুতেই কমছে না।

বৃহস্পতিবার বিকাল চারটায় সর্বশেষ হালনাগাদ করা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার স্কোর ছিল ১৫৫। বাতাসের এই গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে। কারণ, একিউআই স্কোর যখন ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকে, তখন বাতাসের গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ ঢাকার বাসিন্দারা প্রত্যেকেই এখন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

তাছাড়া সংবেদনশীল ব্যক্তিরা আরো মারাত্মক সমস্যা ভোগ করতে পারেন।

উল্লেখ্য, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) হলো বাতাসের গুণগত মানের নিত্যদিনের একটি সূচক। এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট শহরের জনগণকে জানানো হয় যে, তারা কতটা পরিস্কার বা দূষিত বাতাসের মধ্যে বসবাস করছেন। এতে তাদের শরীরে কী প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সে বিষয়েও জানান দেয়া হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031