কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে । আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় আজ শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে। সেখানে উদ্ধারকাজ চলছে। এ খবর দিয়েছে এএফপি।
ইহুদি ধর্মাবলম্বীরা ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হন। ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ছুটির দিন হিসেবে এটি পালন করা হয়। গত বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে এখানে গণজমায়েতের ওপর বিধিনিষেধ দেওয়া হয়। টিকাদান কর্মসূচিতে সাফল্যের কারণে ইসরায়েলে করোনা সংক্রমণ কমে যাওয়ায় এ বছর সেটি খুলে দেয়া হয়।
প্রাথমিকভাবে জানা যায়, যে জায়গায় মানুষের বসার বন্দোবস্ত করা হয়েছিল, তার একাংশ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পরে উদ্ধারকর্মীরা জানান, পদদলিত হওয়ার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলের উদ্ধারকারী দল দ্য মেগান ডেভিড অ্যাডম জানায়, এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। আহতদের অবস্থাও গুরুতর। উদ্ধার কাজ চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে বড় ধরনের বিপর্যয় বলে উল্লেখ করেছেন। আহত লোকজনের জন্য তিনি প্রার্থনা করছেন বলে জানান।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031