আর্ন্তজাতিক : পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের দুই মেয়ে। দেখতে দেখতে কেটে গেল আট বছর।মনে হয় এইতো সেদিনকার কথা। বাবা মা দুজনের হাত ধরে হোয়াইট হাউজের প্রাঙ্গণে ঢুকলো সাশা আর মালিয়া।  মালিয়া এখন ১৮ বছরে পা দিয়েছে কদিন হল আর সাশার বয়স হয়েছে ১৫ বছর। হোয়াইট হাউজের বাইরে পা দিয়ে দুনিয়াটাকে দেখবে বলে প্রস্তুত হচ্ছে তারা, অন্তত ওবামা দম্পতির ছোট মেয়ে সাশাকে দেখে তাই ভেবেছিল অনেকে। কেননা কদিন আগেই গরমের ছুটিতে এক স্থানীয় সিফুড রেস্তোরাঁয় কাজ করতে দেখা গেছে সাশাকে। প্রেসিডেন্টের মেয়ে কি না কাজ করছে সামান্য একটা রেস্তোরাঁর ওয়েটার হিসেবে? তাও আবার এ মেয়ে কদিন পরেই বিশ্বসেরা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। কি চমৎকার লালন পালন সন্তানের! এই না হলে বাবা মা? সারা দুনিয়া শুদ্ধ লোকের বাহবা কুড়িয়েছে তখন গর্বিত ওবামা দম্পতি।

কিন্তু সপ্তাহ যেতে না যেতেই বড় মেয়ের কীর্তিতে মাথা কাটা যাওয়ার দশা ওবামাদ ম্পতির।শিকাগোর লোলাপালুজা ফেস্টিভালে বারাক ওবামার বড় মেয়ে মালিয়াকে গাঁজা টানতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা। নয় সেকেন্ডের ভিডিও ক্লিপও নাকি আছে সে কাণ্ডের। আর তাতেই নাক কাটা যাচ্ছে প্রেসিডেন্ট দম্পতির।

তবে সমস্যাটা কেবল মান সম্মান হারানোর চেয়েও একটু বড়। জুলাইতে ডেমোক্রাটদের যে বিশাল কনভেনশন হলো, যেখানে হিলারি ক্লিনটন তার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ঐতিহাসিক ঘোষণা দিলেন, সেদিন নাকি সেখানে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছিল না মালিয়া ওবামা। বরং ঐ সময়টাকেই বন্ধুদের নিয়ে লোলাপালুজার সেই উৎসবে গিয়ে গাঁজা ফুঁকছিলও বামা কন্যা। যদিও ইলেনয় রাজ্যের আইনে সেটা আর কোন অপরাধ নয়, কিন্তু প্রেসিডেন্টের মেয়ে বলে কথা। ভাষণ বক্তৃতা একটু যদি ভালো নাও লাগে, তাই বলে বাপের দলের সবচেয়ে বড় সমাবেশের দিন সব বাদ দিয়ে একেবারে গাঁজার আড্ডায়?

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31