পুলিশের এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে খুলনা মহানগরীতে ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মোখলেছুর রহমান নামে। সোমবার খুলনা সদর থানায় ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিত তরুণী খুমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

কেএমপি ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এএসআই মোকলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত মোকলেছুর রহমান (৪৪) যশোর সদরের দৌলদিহি এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে।

সূত্র জানায়, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। কোয়ারেন্টিন চলাকালীন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031