পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যেমন ভাবা গিয়েছিল তাই হলো। কেন্দ্রের নির্দেশ মতো দিল্লির নর্থ ব্লকে নয়, নবান্নে কাজে যোগ দিলেন । আজ সকাল পৌনে ১১টা নাগাদ তিনি নবান্ন পৌঁছান। এদিন সকালেই আলাপনের বদলির ব্যাপারটি আগণতান্ত্রিকে ও অসাংবিধানিক বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে তিনি লিখেছেন, জনস্বার্থে অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করুন। প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জমিয়েছেন যে রাজ্যের কোভিড পরিস্থিতি এবং ইয়াস পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে মুখ্য সচিবকে রাজ্যে কাজ করার অনুমতি দেয়া হোক। তিনি লিখেছেন, ২৪ মে মুখ্য সাচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধির চারদিনের মধ্যে তাঁকে দিল্লিতে বদলি করা, তাও রাজ্যের সঙ্গে কথা না বলে একদমই বিধি সম্মত নয়। কলাইকুনডার ঘটনার সঙ্গে এই সিদ্ধান্তের যোগ থাকলে তা দুর্ভাগ্যজনক বলে মমতা চিঠিতে লিখেছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031