বাংলাদেশি শ্রমিকদের লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির শ্রমবাজারে প্রবেশের সুবিধার্থে প্রবেশের প্রক্রিয়াকে সহজতর করতে ‘এন্ট্রি ভিসা’ নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদ সাইদ বাংলাদেশি শ্রমিকদের ‘এন্ট্রি ভিসা’ নিয়ে বাংলাদেশের সংসদ সদস্য মাসুদ চৌধুরী এবং লিবিয়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শেখ ইস্কান্দারের সাথে আলোচনা করেন।

ত্রিপোলি ভিত্তিক সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার-এর এক প্রতিবেদনে একথা নিশ্চিত করে বলা হয়- লিবিয়ার শর্ত, আইন এবং অন্যান্য বিধিবিধান মেনে বাংলাদেশি শ্রমিকদের লিবিয়ার শ্রমবাজারে প্রবেশের সুবিধার্থে প্রবেশের প্রক্রিয়াটিকে সহজতর করার উপায় নিয়ে বৈঠকে উভয় পক্ষ আলোচনা করে।

বৈঠকে ‘রিলেশনস এন্ড কোঅপারেশন’ বিভাগের পরিচালক সালাহ আল-দীন বিন সুলেইমান এবং ‘পাসপোর্ট এন্ড ন্যাশনালাটি অথরিটি’ এর বিদেশী কর্মসংস্থান বিভাগের প্রধান, মোহাম্মদ আল-তাবৌনিও অংশ নেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031