জিম্বাবুয়ে সিরিজের তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের দলে সুযোগ পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। মুমিনুল হক আর তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন টেস্ট ও ওয়ানডেতে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দলে নতুন মুখ বলতে শামীম হোসেন পাটোয়ারি। অনূর্ধ্বÑ১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। টেস্ট দলে আছেন এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলা ইয়াসির আলী। মোস্তাফিজ আছেন কেবল সীমিত ওভারের সিরিজে। টি-টোয়েন্টি দলে আবারও ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম| শুধু মাত্র টি-টোয়েন্টি ফরম্যাটের দলে আছেন সৌম্য সরকার। ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওণা হবে দল।

এবারের সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচ হবে হারারেতে।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031