বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যারা বিদেশ সফর করতে চান তাদের জন্য দুই ডোজ কোভিড ভ্যাকসিন ‘মুক্তিদাতা’ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তবে যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা ঠিক কবে নাগাদ অ্যাম্বার লিস্টে থাকা দেশগুলোতে সফরের অনুমোদন পাবেন সে বিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি তিনি। বর্তমানে এই তালিকাভুক্ত দেশগুলোতে গেলে বৃটিশদের দেশে ফেরার পর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে বরিস জনসন জানিয়েছেন যে, তিনি নাগরিকদের বিদেশ সফরের অনুমোদন পাওয়ার বিষয়ে ‘অত্যন্ত আত্মবিশ্বাসী’। যদিও বিদেশে যাওয়া একেবারে ঝামেলামুক্ত হবে এমনটা ভাবতেও সাবধান করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী।

সান্ডারল্যান্ডে একটি নিসান প্লান্টে সফরকালে সাংবাদিকদের বরিস জনসন বলেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে দুই ডোজ ভ্যাকসিন হতে যাচ্ছে একটি মুক্তিদাতা এবং এটি মানুষের বিশ্ব ভ্রমণের সুযোগ খুলে দেবে। এটি কীভাবে কাজ করবে তা আগামি কয়েক দিনের মধ্যেই নির্ধারিত হবে। কোনো সন্দেহ নেই যে, আপনি যদি দুই ডোজ ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে আপনি অপেক্ষাকৃত ভাল জায়গায় আছেন।
বর্তমানে বৃটিশ সরকারের অ্যাম্বার লিস্টে রয়েছে স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও গ্রিসের মতো দেশ। এসব দেশ বৃটিশদের কাছে ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত জনপ্রিয়। বৃটিশ পরিবহণ মন্ত্রী গ্রান্ট শ্যাপস জানিয়েছেন, নাগরিকদের এখন এসব দেশ সফর না করাই উচিত। তবে এমন নির্দেশনা গ্রীষ্মের শেষভাগে পরিবর্তিত হতে পারে। বর্তমানে কেউ যদি এসব দেশে যায় তাহলে বৃটেনে ফেরার পর তাদেরকে দুই দফা কোভিড পরীক্ষা করতে হবে। প্রথম বার বৃটেনে ফেরার দুই দিন পরে আর দ্বিতীয় বার ৮ দিন পরে। এছাড়া তাদেরকে ১০ দিনের আইসোলেশনেও থাকতে হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031