ইউএনও জরিমানার টাকা ফেরত দিলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার চিকিৎসক ডা. রেজাউল করিমের জরিমানার টাকা মওকুফ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আদায় করা জরিমানার ২০ হাজার টাকা তাকে ফেরত দেয়া হয়েছে।

আজ সোমবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা চিকিৎসকের জলসুখা গ্রামের বাড়িতে গিয়ে এ টাকা ফেরত দিয়েছেন। চিকিৎসক নিজেই মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খান বলেন, দ-াদেশপ্রাপ্ত চিকিৎসক আপিল করেছিলেন। তিনি একজন করোনাযোদ্ধাও। এই দুইটি বিষয় বিবেচনায় তার জরিমানা টাকা মওকুফ করা হয়েছে। তাকে ২০ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে।

গত শনিবার স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে পপুলার ফেজিওথেরাপী’র সত্বাধিকারী ডা. রেজাউল করিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত-ঈল ইভান। এনিয়ে চিকিৎসকদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031