বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য । দ্বিতীয় এই চালানে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) রয়েছে।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মে.টন) ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে গেছে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর মাধ্যমে মহামারী মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930