গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর কালশী এলাকা থেকে নাইজেরিয়ার চার নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ, পাঁচ বোতল হুইস্কি, ৩২ পিচ বিদেশি বিয়ার ক্যান, ৬৮ পিচ দেশিয় তৈরি মদ জব্দ করা হয়। আদালত রাজধানীর পল্লবী থেকে মাদকসহ গ্রেপ্তার নাইজেরিয়ার চার নাগরিকের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন । আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

কারাগারে যাওয়া ওই ব্যক্তিরা হলেন ওকাফোর উগোচুকউ প্রিন্সওয়েল, অনায়ানউ ওলুচিজুললেট, উডেজোবিনা রুবেন ও মিস্টার পিটার। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল সিকদার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালত উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930