গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে  ২৩৫ জনের মৃত্যু হয়েছে।  এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৭৬ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের। করোনায় মারা গেছেন ২১ হাজার ৩৯৭ জন। আর সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৭ হাজার ২৯৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭৩ জন, চট্টগ্রামে ৬৫, রাজশাহীতে ২১, খুলনায় ৩২, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ১২।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930