র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র‍্যাব) সদস্যরা নায়িকা পরীমণিকে আটকের পর অভিনেতা-প্রযোজক নজরুল ইসলাম রাজের (নজরুল রাজ) বাড়িতে অভিযান । রাজধানীর বনানীর বাসায় অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পরীমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‌্যাব আজ বুধবার রাত সাড়ে ৮টায় ওই অভিযানে যায়। র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম এ তথ্য জানান।

পরীর প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।

এর আগে আজ বুধবার বিকেলে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে পরীমনির বাসায় অভিযানে যায় র‌্যাব। পরে সন্ধ্যায় পরীমনিকে আটক করা হয়। যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরীমনিকে র‌্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযানের একটি সূত্র জানায়, পরীমনির বাসার যাবতীয় আসবাবে থরে থরে বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি ব্র্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে। ফ্রিজভর্তি ছিল নামি-দামি ব্র্যান্ডের মদ। এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে সর্বনাশা মাদক ইয়াবাও।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায় বিপুল মাদক ও ইয়াবা পাওয়া গেছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930