কবর খুঁড়ে কঙ্কাল চুরির সময় জাকির হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা গাজীপুরের শ্রীপুরে । এ সময় তার সহযোগী রাজন ও মজনু নামের অন্য দুই যুবক পলিয়ে গেছে। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতেন।

আজ মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। আটক জাকির হোসেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের মো. কাশেম আলীর ছেলে।

স্থানীয় আলহাজ্ব মো. আতাবুল্লাহ্ জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবরস্থানের পাশে ব্যাগ হাতে দেখতে পান তিনি। এ সময় তাদের ব্যাগে কি আছে জানতে চাইলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে দৌঁড়ে জাকির হোসেনকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। এর পর তার সাথে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930