করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি। খালেদা জিয়া মডার্নার তৈরি টিকা নিয়েছেন। এর আগে গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

আজ বিকেল চারটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে টিকা নেওয়ার উদ্দেশ্যে হাসপাতালের দিকে রওনা হন। হাসপাতালের সামনে এসে পৌঁছালে চিকিৎসক ও নার্স এসে গাড়িতে অবস্থানরত খালেদা জিয়াকে টিকা দেন।

প্রসঙ্গত, এ বছরের ১১ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031