হাইকোর্ট চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন । আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করলে শুনানির জন্য বৃহস্পতিবার দুপুরে সময় নির্ধারণ করা হয়।

আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল।

এর আগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলার জামিন শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন, তা চ্যালেঞ্জ ও জামিন চেয়ে গতকাল বুধবার হাইকোর্টে আবেদন করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা। আবেদনটি দায়ের করেন পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান।

তার আগে ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। এরই পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

গত ২১ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে গত শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে পরীমনিকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। এ ঘটনায় ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।a

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930