বাংলাদেশ চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়নি ভারতের সেরাম ইনিস্টিটিউট উৎপাদন বাড়াতে না পারায় । আসছে অক্টোবরের শেষ দিকে এ প্রতিবন্ধকতা কাটতে পারে বলে আশা করছেন সম্প্রতি ভারত সফর করে আসা তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিকা উৎপাদনের ক্ষেত্রে তারা যেটি আশা করেছিলেন, সে অনুযায়ী হয়নি। এ বছরের শেষ দিকে, লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ অক্টোরের দিকে টিকা উৎপাদন আরও জোরদার হবে। যেটা তারা (ভারত) আশা করছিলেন, সে অনুযায়ী উৎপাদন করতে পারেননি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘টিকার ম্যাটেরিয়াল (কাঁচামাল) বিদেশে থেকে আসে, সেগুলো না আসার কারণে তারা টিকা উৎপাদনে যেতে পারছে না। আশা করি এই বছরের শেষের দিকে এই প্রতিবন্ধকতা কেটে যাবে। তখন আমাদের সঙ্গে চুক্তি অনুযায়ী সেই টিকা সরবরাহ করা সম্ভব হবে।

ভারতের সেরাম ইনিস্টিটিউট উৎপাদন বাড়াতে না পারায় বাংলাদেশ চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়নি। আসছে অক্টোবরের শেষ দিকে এ প্রতিবন্ধকতা কাটতে পারে বলে আশা করছেন সম্প্রতি ভারত সফর করে আসা তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিকা উৎপাদনের ক্ষেত্রে তারা যেটি আশা করেছিলেন, সে অনুযায়ী হয়নি। এ বছরের শেষ দিকে, লাস্ট কোয়ার্টারে, অর্থাৎ অক্টোরের দিকে টিকা উৎপাদন আরও জোরদার হবে। যেটা তারা (ভারত) আশা করছিলেন, সে অনুযায়ী উৎপাদন করতে পারেননি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘টিকার ম্যাটেরিয়াল (কাঁচামাল) বিদেশে থেকে আসে, সেগুলো না আসার কারণে তারা টিকা উৎপাদনে যেতে পারছে না। আশা করি এই বছরের শেষের দিকে এই প্রতিবন্ধকতা কেটে যাবে। তখন আমাদের সঙ্গে চুক্তি অনুযায়ী সেই টিকা সরবরাহ করা সম্ভব হবে।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930