পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া সমালোচনা করলেন । তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে ভারত যা খুশি করছে, কিন্তু কোনো দেশই ভারতের বিরুদ্ধে কথা বলছে না। কারণ, তাদের কাছে বিপুল অর্থ আছে, যার জোরে তারা সবাইকে চুপ থাকতে বাধ্য করছে।

মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ক্ষোভ ঝাড়েন ইমারান খান। সম্প্রতি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সফর বাতিল করা নিয়ে হতাশা প্রকাশ করে ইমরান খান বলেন, ‘ইংল্যান্ড এটিকে এমনিই যেতে দিয়েছে। আমার মনে হয় ইংল্যান্ডে এখনও এই ভাবনাটা আছে যে, তারা পাকিস্তানের মতো দেশের সঙ্গে খেলে অনেক কৃপা করছে। এর পেছনে একটা কারণ অবশ্যই টাকা।’সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘টাকাই এখন বড় অস্ত্র। শুধু খেলোয়াড় নয়, ক্রিকেট বোর্ডের জন্যও। আর সেই টাকা আছে ভারতে। তাই এখন ভারতই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে। আমি বলতে চাচ্ছি, তারা যা করে, যা বলে কেউই এর বিপরীতে কিছু বলার সাহস দেখায় না। কারণ এখানে অনেক টাকার বিষয় রয়েছে।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031