ইসরায়েল-ফিলিস্তিনের সুশীলসমাজের ছয়টি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে । দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গাঞ্জ গতকাল এ তালিকা প্রকাশ করেন। মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েলের অভিযোগ- এসব সংগঠনের সঙ্গে আড়ালে জঙ্গি গোষ্ঠীগুলোর সম্পর্ক রয়েছে।

ছয়টি সংগঠনের মধ্যে রয়েছে প্রভাবশালী পরামর্শক গোষ্ঠী ‘আড্ডামির’ যারা ফিলিস্তিনের রাজনৈতিক বন্দিদের মুক্তির পক্ষে কাজ করে থাকে। তালিকায় নাম থাকা মানবাধিকার সংস্থা ‘আল হক’ জাতিসংঘের সঙ্গে কাজ করে।তবে গাঞ্জের এই ঘোষণা খোদ ইসরায়েলেই সমালোচিত হয়েছে। মানবাধিকার সংস্থা বিটিসেলেম মনে করে, ‘এ ধরনের আচরণ আসলে সর্বগ্রাসী শাসনব্যবস্থার প্রতিফলন।’ সংস্থাটি বলছে, ‘দেখুন, যুদ্ধ কোনো দিনই শান্তি আসতে দেবে না। অজ্ঞতা কখনো চালিকাশক্তি হতে পারে না। ইসরায়েলের বর্তমান সরকার দিনবদলের সরকার নয় মোটেও। এ সরকার হলো সহিংস বর্ণবাদী শাসনের অপর নাম।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930