দীলিপ কুমার দাস নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় । গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার মরদেহ কুমিল্লায় পৌঁছায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু এ তথ্য নিশ্চিত করেছেন।খোঁজ নিয়ে জানা যায়, মৃত দিলীপ কুমার দাস ঘটনার দিন নিতন নগরীর কেন্দ্রীয় মন্দির রাজ রাজেশ্বরী কালীবাড়ির পূজামণ্ডপে পূজার্চনায় নিয়োজিত ছিলেন। মন্দিরের পাশ দিয়ে কোরআন অবমাননার একটি মিছিল যাওয়ার সময় ওই মিছিল থেকে ছোঁড়া ইটের আঘাতে তিনি আহত হন। এ ঘটনায় গুরুতর অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিলীপ কুমার মারা যান।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু বলেন, ‘দিলীপ কুমার দাসের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এদিকে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930