দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত  ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জনে। এই সময়ে নতুন শনাক্ত ১৫১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার শনাক্ত ছিল ২২১ জন। এদিন মৃত্যু হয় পাঁচজনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও দু’জন নারী। এর মধ্যে ঢাকায় তিন, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।করোনাভাইরাসে আক্রান্ত দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জনে। এই সময়ে নতুন শনাক্ত ১৫১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার শনাক্ত ছিল ২২১ জন। এদিন মৃত্যু হয় পাঁচজনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও দু’জন নারী। এর মধ্যে ঢাকায় তিন, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031