ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন । আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। দুপুর সাড়ে ১২টার পর তিনি সেখানে পৌঁছান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়ক পথে তেজগাঁওয়ে পুরাতন বিমান বন্দরে পৌঁছান রামনাথ। সেখান থেকে হেলিকপ্টারে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ভারতের রাষ্ট্রপ্রধান। শহীদদের প্রতি সামরিক কায়দায় সশস্ত্র সম্মান জানায় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ভারতের রাষ্ট্রপতি। সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতি কোবিন্দ। সাভারের আনুষ্ঠানিকতা শেষে তিনি রওনা দেন ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাদুঘর ঘুরে দেখবেন।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান ভারতের প্রেসিডেন্ট। সে সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। এ সময় কুশল বিনিময় করেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান।

পরে রাষ্ট্রপতি হামিদের আমন্ত্রণে ভিভিআইপি টার্মিনালে তৈরি করা অস্থায়ী অভ্যর্থনা মঞ্চ। সেখানে আসেন রামনাথ কোবিন্দ। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল। পরে প্যারেড ঘুরে দেখেন ভারতের রাষ্ট্রপ্রধান।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930