চট্টগ্রাম : নাশকতা করতে পার এমন তথ্যের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে নগরীর হালিশহর থানা পুলিশ।

তারা জন্মদিনের অনুষ্ঠানের আড়ালে নাশকতার জন্য জড়ো হয়েছিল বলে তথ্য ছিল পুলিশের কাছে।

সোমবার বিকেল ৫টায় নগরীর হালিশহর থানার গলাচিপাপাড়া বারুণিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

দেশের বন্যা পরিস্থিতি, গুলশান হামলাসহ দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেক কাটাসহ সব ধরনের অনুষ্ঠান বাতিল করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930