করোনার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন। খুব শিগগিরই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস যাবে। গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুরে মুলাইদ গ্রামের এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা

টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রামপর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশন সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস। এদিন কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার করোনার ১ম ডোজ টিকা দেওয়া হয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930