আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে ঢাকার বাসিন্দাদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং সম্মুখসারির যোদ্ধাদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া  । তবে এ ডোজের জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। যারা তৃতীয় ডোজ পাওয়ার যোগ্য, তাদের মোবাইলে এসএমএস চলে যাবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিঞা আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি জানান, যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্তত ছয় মাস পেরিয়েছে, তাদেরই এখন তৃতীয় ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, ‘ওমিক্রনের থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে ও মাস্ক পরতে হবে। এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি, যাতে সেসব এলাকার রিকশাওয়ালা থেকে সবাই ভ্যাকসিন নেয়।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। তিনি বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনও চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে দেওয়া হবে আরও কিছুদিন পর।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930