করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় । নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৪২৫ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩১ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৫০১ জন। ওই দিন শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যে ৩১ জন ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ১৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ৭ জন, সিলেটে ২ জন এবং রাজশাহী, খুলনা ও রংপুরে মারা গেছেন ১ জন করে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031