পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন টাঙ্গাইলের কালিহাতীতে । এর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও অটো চালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের রীনা (৩০)।

স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপ হামিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকআপটি বিপরীত সাইটে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোর চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৫ জন আহত হয়। এরা সবাই অটোর যাত্রী ছিলেন ।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদনের পর লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930