সাড়ে ১২ কেজি ওজনের ৯৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঝিনাইদহের মাটিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে । একই সঙ্গে একজন স্বর্ণ চোরা কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার সকালের দিকে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টায় মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত মাটিলা বিওপির বিশেষ টহলদল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জুলুলী গ্রামের করিমমোড় বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহলদল একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে সে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদলের সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে চ্যালেঞ্জ করে। পরে তার মোটরসাইকেলের বামপার্শ্বে ঝুলানো অবস্থায় থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে অভিনব কায়দায় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১২ কেজি ৫২৭ গ্রাম ওজনের ৯৮টি ছোট এবং ১টি বড়সহ সর্বমোট ৯৯টি স্বর্ণের বার উদ্ধার করে। টহলদল ওই ব্যক্তিকে স্বর্ণের বার এবং মোটরসাইকেলসহ আটক করে।

বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় তার নাম মোঃ ইব্রাহিম খলিল (২৫)। সে ঝিনাইদহ এলাকার বাসিন্দা। উদ্ধার করা স্বর্ণের মালিক কে বা কারা এই বিষয়ে জানতে চাওয়া হলে সে জানায় তার ভগ্নিপতি মো: মোস্তফা (৪২) স্বর্ণগুলো দিয়ে তার বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেছে।
উদ্ধার করা স্বর্ণের বার, মোটরসাইকেল, মোবাইল ফোন ও আটক চোরকারবারিকে মহেশপুর থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে বলে জানায় বিজিবি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930