পি কে হালদার প্রশান্ত কুমার ওরফে রসহ ছয়জনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচার করা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

আজ শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের গ্রেপ্তার করে। এর আগে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের অন্তত ৯টি স্থানে অভিযান চালায় ইডি।

ইডি জানিয়েছে, পি কে হালদার নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতেন। নাম বলতেন শিবশংকর হালদার। তিনি জালিয়াতির মাধ্যমে ভারতীয় ভোটার পরিচয়পত্র, আধার কার্ড,পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন কার্ডসহ বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন। তার অন্য সহযোগীরাও একই কাজ করেছিলেন। এ পরিচয়পত্রের সাহায্যে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশ কিছু কোম্পানি খুলেছিলেন তারা। বিভিন্ন অভিযাত এলাকায় জমিজমাও কিনেছিলেন তারা।

পি কে হালদার বাংলাদেশে বহু কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বলেও ইডি তাদের বিবৃতিতে জানিয়েছে।এ বিষয়ে তদন্ত ক্রমেই এগিয়ে নিয়ে যাবে বলেও জানিয়েছে ইডি। তারা বলেছে, এই টাকা বিরাট পরিমাণে ভারতসহ অন্য দেশে পাঠানো হয়েছে। এ মুহূর্তে অন্তত ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রধানত আর্থিক কেলেঙ্কারি, বেআইনিভাবে টাকা দেশে ঢোকানো, বিদেশে পাচার করা এবং আইনবহির্ভূত সম্পত্তির বিষয় নিয়ে তদন্ত করে ইডি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930