ঢাকা : এক দম্পতিসহ পাঁচজন নিহত হয়েছেন কুমিল্লার মুরাদনগরে মালবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে । গুরুতর আহত হয়েছে আরও একজন। শনিবার উপজেলার দাররা ইউনিয়নের মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব গ্রামের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাচারকান্দী গ্রামের আ. লতিফ মিয়ার ছেলে ও অটোরিকশার চালক মো. রুবেল (৩৫), তার ছোট ভাই মো. সোহেল (৩২), পাঁচপুকুরিয়া গ্রামের সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী নাছিমা বেগম (৩৫), একই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল মান্নান (৬৫)।

পাঁচপুকুরিয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে হিমেল (১২) গুরুতর আহত হয়। তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় লোকজন জানান, মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব গ্রামের ব্রিজের পাশে সকাল ১০টার দিকে পান্নারপুল থেকে আসা ট্রাক ও পাঁচপুকুরিয়া থেকে ছেড়ে আসা অটোরিকশাটির মুখোমুখি সংর্ঘষ হয়। এত ঘটনাস্থলেই সোহেল মারা যান। আহত অবস্থায় রুবেল ও মান্নানকে দেবীদ্বার ও সোহেল, হিমেল, নাছিমা ও মান্নানকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে রুবেল, নাছিমা, মান্নান ও সোহাগের মৃত্যু হয়।

মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত  করে জনান, লাশ শনাক্ত করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31