বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার । পোশাক ও পরিবার নিয়ে কটূক্তির কারণেই হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক বন্দুকধারীর এক সহপাঠী।

তিনি জানান, গতকাল টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে হামলার কয়েকদিন আগে নিজের কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ ভর্তি একটি ব্যাগের ছবি পাঠিয়েছিল সালভাদর রামোস।

ওই সহপাঠী জানান, নিজের পোশাক এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য অন্যদের কটুক্তির শিকার হতে হয়েছিল রামোসকে। এক পর্যায়ে ক্লাসে তার উপস্থিতি কমে যায়। পরে স্কুল থেকেই ছিটকে পড়ে সে।

সিএনএনকে তিনি বলেন, ‘সে আমাকে এখানে সেখানে মেসেজ দিতো। চারদিন আগে তার নিজের ব্যবহৃত এআর-এর একটি ছবি পাঠায়। সঙ্গে ৫.৫৬ রাউন্ড ভর্তি একটি ব্যাকপ্যাক। আমার কাছে মনে হলো, তার কাছে এসব কেন? আর তার মনোভাব ছিল এমন যে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

নিজের স্নাতক সম্পন্ন হওয়ার পর রামোসের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন তার সাবেক এই সহপাঠী। কিন্তু রামোস মাঝেমধ্যেই তাকে ভিডিও গেম খেলার জন্য টেক্সট করতো বলে জানান তিনি।

সিএনএন জানিয়েছে, এলিমেন্টারি স্কুলে হামলার মাত্র তিনদিন আগে ইনস্টাগ্রামে দুটি এআর১৫ রাইফেলের ছবি পোস্ট করেছিল রামোস। একটি স্টোরি হিসেবে ছবিটি পোস্ট করা হয়েছিল। অ্যাকাউন্টটি সালভাদর রামোসেরই ছিল বলে তার একাধিক সাবেক সহপাঠী নিশ্চিত করেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930