পৃথক দুটি অভিযানে নৌকাসহ ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ , ৫০ কেজি সুতার জাল এবং ১৪৩ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা টেকনাফে ।

বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে টেকনাফের জালিয়ার দ্বীপ ও বুধবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার সময় হোয়াইক্যং হারিঙ্গাঘোনা এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, দু’টি পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৫ কোটি ৩১ লক্ষ সাড়ে ৪ হাজার টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ দমদমিয়া জালিয়ারদ্বীপ এলাকায় বিজিবি সদস্যরা নিয়মিত টহলকালে দুইজন চোরাকারবারিকে একটি নৌকা যোগে নাফ নদী পার হয়ে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে।

টহলদল উক্ত চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। বিজিবি’র উপস্থিতি দেখে চোরাকারবারিরা নৌকা হতে লাফিয়ে সাঁতরে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল স্পীডবোটের মাধ্যমে উক্ত নৌকাটিকে নিয়ন্ত্রণে এনে তল্লাশি করে পাঁচ কোটি আটাশ লক্ষ নব্বই হাজার টাকা মূল্যমানের ১.০৫৬ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৫০ কেজি সুতার জাল জব্দ করতে সক্ষম হয় ।

অপরদিকে বুধবার দিনগত রাত আনুমানিক ১১ টার সময় টেকনাফ হোয়াইক্যং কারিঙ্গাঘোনা নামক দুই লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত টাকা মূল্যমানের ১৪৩ মারদালাই রাম মদ জব্দ করতে সক্ষম হয়এলাকায় নাফ নদীর কিনারায় অভিযান পরিচালনা করে ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930