ব্যাংকগুলো সরবরাহ সংকটের মধ্যে ডলার নিয়ে অস্থিরতা কমাতে নির্দিষ্ট দরে ডলার কেনাবেচা করতে সম্মত হয়েছে ; যা হবে আন্তঃব্যাংক বিনিময় হার। বেশ কিছুদিন ধরে আন্তঃব্যাংকে নির্ধারিত হারের চেয়ে বেশি দরে ডলার কেনাবেচা করার প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এক ত্রিপক্ষীয় বৈঠকে এমন সিদ্ধান্ত এসেছে। খবর বিডিনিউজের।

বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার নির্ধারণকারী সংগঠন বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) এর প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ইউনিফর্ম রেটে ডলার কেনাবেচা করতে সম্মত হয়েছে ব্যাংকগুলো। নির্ধারিত এ দর হবে আন্তঃব্যাংক বিসি দর। এ দরে রপ্তানি ও আমদানি বিল পরিশোধ করা হবে এবং ব্যাংকগুলো এ দরে ডলার কেনাবেচা করবে বলে বৈঠকে সিদ্ধান্ত এসেছে। তবে ব্যাংকগুলো নগদে ডলার বিক্রি বা কেনার ক্ষেত্রে নিজেরা দর নির্ধারণ করতে পারবে।

সিরাজুল ইসলাম জানান, বিনিময় হার নির্ধারণে বাফেদা নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাব দেবে। বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালার আলোকে সংগঠনটি এ হার নির্ধারণ করবে, যা ব্যাংকগুলোর সব এডি শাখা মেনে চলবে। আগামী রোববার মুদ্রার বিনিময় হার নির্ধারণের পরিকল্পনা দেবে বাফেদা। বাংলাদেশ ব্যাংক সেই প্রস্তাব পর্যালোচনা করেই বিনিময় হার নির্ধারণের সম্মতি দেবে ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930