স্থানীয় সময় রোববার সকালে উড়োজাহাজটি নিখোঁজ হয় বলে কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।নেপালে বেসরকারি বিমান সংস্থার একটি উড়োজাহাজ ২২ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তারা এয়ারের ওই উড়োজাহাজটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। ৯এন-এইটি বিমানটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিলেন।

তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে উড়োজাহাজটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জমসম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ যে স্থানে উড়োজাহাজের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেখানে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

উড়োজাহাজটিতে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক, দুইজন জার্মান নাগরিক ছিলেন বলে জানা গেছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930