ইউক্রেনের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মরিপোল থেকে মূল্যবান ধাতব পদার্থ লুটপাটের অভিযোগ তুলেছে । কিয়েভ বলছে, দীর্ঘ লড়াইয়ে শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার পর জাহাজ পাঠিয়ে ধাতব পদার্থ লোড করছে মস্কো। খবর সিএনএনের।

শনিবার এক বিবৃতিতে ইউক্রেন পার্লামেন্টের মানবাধিকার কমিশনার লিউডমিলা ডেনিসোভা বলেন, বন্দরে একটি জাহাজ পাঠিয়েছে রাশিয়া। মরিপোল থেকে প্রথম জাহাজে ৩ হাজার টন ধাতব পণ্য নেওয়া হচ্ছে। লুটপাটের সুবিধার্থে দখলকারীরা মরিপোল ও ভলনোভাখাতে রেল সংযোগ পুরনায় চালু করতে যাচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের খবরে বলা হয়েছে, একটি রুশ জাহাজ মরিপোল বন্দরে প্রবেশ করেছে। বন্দরের প্রশাসনের বরাতে জানিয়েছে, ওই কার্গোতে করে দুই হাজার ৭০০ টন ধাতু লোড করবে এবং সোমবার রোস্তভ-অন-ডনের উদ্দেশে ছেড়ে যাবে।

মানবাধিকার কমিশনার ডেনিসোভা দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়া আক্রমণের আগে মরিপোল বন্দরে ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের প্রায় ২ লাখ টন মূল্যের ধাতু ও ঢালাই লোহা ছিল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031