ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো কিয়েভের বাইরে গেলেন । যুদ্ধের ময়দানে গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। রোববার ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

কার্যালয়ের তথ্যানুযায়ী, উত্তরপূর্বের খারকিভ অঞ্চলের লড়াইয়ে সম্মুখসারির সেনাদের অবস্থান দেখেছেন প্রেসিডেন্ট। সেখানে জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য জেলেনস্কি ইউক্রেনের সেনাদেরকে ধন্যবাদ জানান। এ সময় তিনি খারকিভের ধ্বংসাবশেষও পরিদর্শন করেন। তাকে ছবিতে বুলেট প্রুফ ভেস্ট পরে থাকতে দেখা গেছে।

বিবিসির এক ভিডিওতে দেখা যায়, জেলেনস্কিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। জেলেনস্কির দপ্তর টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে বলে জানিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যমটি।

তাতে ক্যাপশনে লেখা আছে, ‘খারকিভ এবং ওই অঞ্চলে ২২২৯ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আমরা অঞ্চলটিকে পুনর্গঠন করব এবং প্রাণ ফিরিয়ে আনব। খারকিভ এবং অন্য সব শহরে-গ্রামে শয়তান হানা দিয়েছিল।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930