দুর্বৃত্তরা এক কলেজ শিক্ষকের ডান হাতের কব্জি কেটে দিলো কুষ্টিয়ার সদর উপজেলায় । এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হামলার শিকার কলেজ শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস(৫২) কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালি বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার বাসিন্দা।

আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলী হোসেন বলেন, কলেজ থেকে শহরে ফেরার পথে ২০ থেকে ২৫ জন তোফাজ্জেল বিশ্বাসের ওপর হামলা চালায়। কিন্তু কী কারণে তার ওপর এ হামলা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন।

কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, প‚র্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930