ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভারতের নিউ জলপাইগুড়ি রুটে চলাচলের জন্য ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে উদ্বোধনের ১৪ মাস পর । আজ বুধবার সকাল সাড়ে ৯টার পরে ট্রেনটি যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনি বৈষ্ণব।

এর আগে, ২০২১ সালের ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন। তবে করোনাসহ নানা কারণে শুরু হয়নি চলাচল।

জানা গেছে, মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে চলাচল করবে। ট্রেনটি হলদিবাড়ি (ভারত)- চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে চলাচল করবে। এ ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট।

নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে পৌনে ১২টার দিকে (আইএসটি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে রাত সাড়ে ১০টায় (বিএসটি), অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে ৯টা ৫৯ মিনিটে (বিএসটি), আর নিউ জলপাইগুড়ি পৌঁছাবে রাত সোয়া সাতটায়।

ট্রেনটি সপ্তাহে দুদিন চলাচল করবে। ভারত থেকে রোব ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫, এসি সিট ৩ হাজার ৪২০, এসি চেয়ার ২ হাজার ৭৮০ টাকা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930