যুক্তরাষ্ট্রের একটা অভিযোগ ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিতে দেশটির অভিজাত ও ধনকুবেরদের ‘ব্যবহার করছেন’ বলে । পুতিনের এমন কিছু পদক্ষেপ বন্ধ করার জোর চেষ্টার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সরকার স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ধনকুবেররা বিলাসবহুল সম্পদ ব্যবহার করার জন্য বেনামে বিশ্বজুড়ে অর্থ লুকিয়ে রেখে স্থানান্তর করার চেষ্টা করছে।

মার্কিন নিষেধাজ্ঞার এবারের তালিকায় রয়েছে প্রমোদতরীর একটি ব্রোকারেজ ফার্ম, একাধিক রুশ কর্মকর্তা এবং পুতিনের একাধিক ঘনিষ্ঠজন। সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

প্রমোদতরীগুলোর মধ্যে রয়েছে—রুশ পতাকাবাহী গ্রেসফুল এবং কেম্যান দ্বীপপুঞ্জের পতাকাবাহী অলিম্পিয়া। পাশাপাশি আরও দুটি তরী—শেলেস্ট ও নেগা। তরীদ্বয় একটি রুশ কোম্পানির মালিকানাধীন।

হোয়াইট হাউস বলছে—ফাঁকি ঠেকাতে, আমাদের নিষেধাজ্ঞাগুলোকে আরও কঠোর করতে এবং পুতিন ও তার সমর্থকদের ওপর চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার ঘোষণা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এবং যারা রুশ আগ্রাসনকে সমর্থন করে, তাদের কাছ থেকে যেমন জবাবদিহি চাওয়া হচ্ছে, তেমনই যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930