আজ শুরু হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের ভর্তিযুদ্ধ। এই ইউনিটের ৯৩০টি আসনের বিপরীতে এবার পরীক্ষায় বসার আবেদন করেছেন ৩০ হাজার ৭১৯ জন শিক্ষার্থী, সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রার্থী আছেন ৩৩ জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের সাত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ক, খ, গ ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের মধ্যে। এর

মধ্যে বহুনির্বাচনীর জন্য ৬০ নম্বর এবং বাকি ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। দুই অংশের উত্তর দেওয়ার জন্য আলাদা ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার পাঁচটি ইউনিটে ৬ হাজার ৩৫টি আসনের জন্য ২ লাখ ৯০ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে  ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930